[{"data":1,"prerenderedAt":183},["ShallowReactive",2],{"nb-menu-tree":3,"nb-all-cats":68,"nb-single-blog-post_9":132},[4,8,12,16,20,24,28,32,36,40,44,48,52],{"t":5,"u":6,"k":7},"মুখপাতা","\u002F",[],{"t":9,"u":10,"k":11},"গল্প","\u002Fcategory\u002Fgolpo\u002F",[],{"t":13,"u":14,"k":15},"প্রবন্ধ","\u002Fcategory\u002Fprobondho\u002F",[],{"t":17,"u":18,"k":19},"উপন্যাস","\u002Fcategory\u002Fuponnas\u002F",[],{"t":21,"u":22,"k":23},"দর্শন","\u002Fcategory\u002Fdorshon\u002F",[],{"t":25,"u":26,"k":27},"ফিচার","\u002Fcategory\u002Ffeatured\u002F",[],{"t":29,"u":30,"k":31},"ইতিহাস","\u002Fcategory\u002Fitihas\u002F",[],{"t":33,"u":34,"k":35},"রাজনীতি","\u002Fcategory\u002Frajniti\u002F",[],{"t":37,"u":38,"k":39},"সফরনামা","\u002Fcategory\u002Fsofornama\u002F",[],{"t":41,"u":42,"k":43},"হায়াৎনামা","\u002Fcategory\u002Fhayatnama\u002F",[],{"t":45,"u":46,"k":47},"মুখোমুখি","\u002Fcategory\u002Fmukhomukhi\u002F",[],{"t":49,"u":50,"k":51},"কবিতা","\u002Fcategory\u002Fkobita\u002F",[],{"t":53,"u":54,"k":55},"অন্দরমহল","#",[56,59,62,65],{"t":57,"u":58},"আপনকথা","\u002Fabout-us\u002F",{"t":60,"u":61},"বিশেষ বার্তা","\u002Fimportant-message\u002F",{"t":63,"u":64},"যোগাযোগ","\u002Fcontact\u002F",{"t":66,"u":67},"সাথে থাকুন","\u002Fstay-with-us\u002F",[69,73,75,77,79,83,85,89,91,95,97,99,103,107,111,115,117,119,123,125,129],{"t":70,"u":71,"slug":72},"অনুভূতি","\u002Fcategory\u002Fonubhuti\u002F","onubhuti",{"t":29,"u":30,"slug":74},"itihas",{"t":17,"u":18,"slug":76},"uponnas",{"t":49,"u":50,"slug":78},"kobita",{"t":80,"u":81,"slug":82},"গদ্য","\u002Fcategory\u002Fgoddo\u002F","goddo",{"t":9,"u":10,"slug":84},"golpo",{"t":86,"u":87,"slug":88},"জীবনকথা","\u002Fcategory\u002Fjibonkotha\u002F","jibonkotha",{"t":21,"u":22,"slug":90},"dorshon",{"t":92,"u":93,"slug":94},"দিনলিপি","\u002Fcategory\u002Fdinlipi\u002F","dinlipi",{"t":13,"u":14,"slug":96},"probondho",{"t":25,"u":26,"slug":98},"featured",{"t":100,"u":101,"slug":102},"বুক রিভিউ","\u002Fcategory\u002Fbook-review\u002F","book-review",{"t":104,"u":105,"slug":106},"ভাবনা","\u002Fcategory\u002Fvabona\u002F","vabona",{"t":108,"u":109,"slug":110},"ভ্রমণ","\u002Fcategory\u002Fvromon\u002F","vromon",{"t":112,"u":113,"slug":114},"মুক্তগদ্য","\u002Fcategory\u002Fmuktogoddo\u002F","muktogoddo",{"t":45,"u":46,"slug":116},"mukhomukhi",{"t":33,"u":34,"slug":118},"rajniti",{"t":120,"u":121,"slug":122},"রোজনামচা","\u002Fcategory\u002Frojonamcha\u002F","rojonamcha",{"t":37,"u":38,"slug":124},"sofornama",{"t":126,"u":127,"slug":128},"স্মৃতিগদ্য","\u002Fcategory\u002Fsmritigoddo\u002F","smritigoddo",{"t":130,"u":42,"slug":131},"হায়াৎনামা","hayatnama",{"kind":133,"pid":134,"title":135,"content":136,"date":137,"img":138,"credit":139,"views":140,"excerpt":141,"dateGmt":142,"auName":143,"auHref":144,"auImg":145,"auInit":146,"auDes":139,"chain":147,"tags":150,"comments":151,"cOpen":152,"rel":153},"post",1013,"মেঘনা","\n\u003Cp class=\"wp-block-paragraph\">আকাশের বুক জুড়ে মেঘের আলপনা সকাল থেকেই। কোন বার্তা ছাড়াই যেন বৃষ্টি নেমে আসবে। ঝিরিঝিরি বাতাসও বইছে। মৃদু বাতাসে দুলছে বালুর মাঠের দুষ্প্রাপ্য ঘাসগুলো। পুকুর পাড়ের কলাপাতাগুলো বাতাসের ভারে অবশ হয়ে নুইয়ে যাচ্ছে শ্যাওলা-সবুজ পানির বুকে। মৃদু বাতাস ও প্রবল বাতাসের জড়াজড়িতে ভীষণ রকম সেজেছে আজকের প্রকৃতি— ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির এই উপভোগ্য দৃশ্য দেখছে আনমনে। এসব দেখে হৃদয়ে খেলে যাচ্ছে একরকমের মুগ্ধতা। যার সাথে কেবল প্রকৃতির প্রেমীরাই পরিচিত।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">এরকম একটা মুহূর্ত সময়ের ভাঁজে ফেলে রেখে অন্য কোথাও যাবার ইচ্ছে করছে না আদনানের। তার মন বলছে না, আজ মেঘনার সাথে দেখা করতে। তার সাথে দেখা করার বিষয়টি ক্রমশ ধ্রুবের মতো মিইয়ে যাচ্ছে আদনানের ভাবনার অতলে। যদিও মেঘনাকে কখনো দেখেনি সে। কেবল দূর থেকে ভাবার ফুরসতটুকুন হয়েছে। বহুবার জল্পনা-কল্পনায় মেতে উঠেছে তাকে নিয়ে। কারো জন্য কল্পনার আকাশে নাম লিখলে তার জন্য থাকতে হয় বহুবিধ প্রনয়ের আয়োজন। তাই মেঘনার জন্যও কিছু আয়োজন উল্লেখ করার মতো। রাতের কার্নিশে বসে লিখে রেখেছে অনেকগুলো চিঠি। দুটো কাঠগোলাপ, একমুঠো বকুল, ছটাকদ্বয় কদমের পাপড়ি — মেটে রঙ্গা ডায়েরির পাতায় পরম যত্নে রেখে দিয়েছে, তাকে দেবে বলে।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">আদনানের জানা, মেঘনাও তাকে দেখার অপেক্ষায়। সে মেঘনার কাছে যাবে, হৃদয়ের পাশে অনুভূতি হয়ে বসবে —এরকম একটা সুন্দর-সাজানো ইচ্ছে নিয়ে বসে আছে। সাক্ষাতের সময় দীর্ঘ হচ্ছে বলে হয়তো মেঘনার বুক-ভরা বিষাদ।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">মেঘনার সাথে আদনানের প্রনয়ের আলাপ দীর্ঘ। তার হৃদয়ের সাথে আদনানের অনুভূতির সম্পর্ক বিস্তৃত। তবুও প্রকৃতির আনিন্দ্য দৃশ্যের তুলনায় মেঘনার সাক্ষাত অতটা বড় কিছু নয় আদনানের নিকট। কারণ, আদনান প্রকৃতি ভালোবাসে। প্রকৃতি তার ভালো লাগার সেরা। সৃষ্টির অনন্য এই প্রকৃতি মানুষকে অনেক কিছু উপহার দেয়। একটি সুন্দর হৃদয় কে সুশোভিত রাখা, হৃদয়ের কোমলতাকে অম্লান রাখা এবং হৃদয়ের অনুভূতিগুলোর সৃষ্টিশীলতায় প্রকৃতির অবদান বহুগুণ। এ জন্য তার মনে হলো— পৃথিবীর সব কাজের আগে প্রাকৃতিক দৃশ্যকে মূল্যায়িত করা প্রত্যেকের কর্তব্য। সবার জন্য উচিত, জিনিসটাকে পছন্দের শীর্ষে রাখা। বাকিগুলো হতে হবে, সাধারণ বিষয়ের সারিতে।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">অনেক সময় কিছু কিছু সেরা ও শীর্ষ বিষয়কে পেছনে ফেলে সাধারণ বিষয়গুলোকে প্রাধান্য দিতে হয়। প্রয়োজনের খাতিরে বিবেচনায় রাখতে হয়। শেষমেষ আদনানেরও তাই করতে হলো। প্রিয় প্রকৃতি ছেড়ে মেঘনার সাক্ষাত পেতে কেমন যেন তার মনটা নড়ে-চড়ে বসল।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">বেলা দশটা। সূর্যের তাপ কপাল ছেঁকে দেয়ার উপক্রম। এরকম প্রখর রোদে কোথাও দাঁড়ানো মুশকিল, কষ্টকর। কিছু ক্ষেত্রে আপত্তিকরও বটে। একটু কষ্ট হলেও হাঁটায় ব্যস্ত থাকল আদনান। মেঘনাকে দেখতে যাচ্ছে। কোথায় আছ মেঘনা, খুঁজছে। নিজেকে এমন ভাবে গুটিয়ে রেখেছে, যেন মেঘনা তাকে না দেখে। আদনান যখন ক্লান্ত শরীরে মেঘনার সামনে গিয়ে দাঁড়াল তখন সে ব্যস্ত। তার ব্যস্ত অবয়বে মায়াবী হাসি। হাসির সুর অনেকটা কল্লোলিত ঢেউয়ের মতো। তার সবটা জুড়ে আনন্দের প্রবাহ। বুঝতে পারল না সে, মেঘনার এই হাসি-আনন্দ আদৌ তার জন্য কি-না। হয়তো তার জন্য।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">মেঘনার কল্লোলিত আনন্দে মুগ্ধ না হয়ে পারল না আদনান। আরেকটু গভীরভাবে অনুভব করার চেষ্টা করল তার আনন্দ। তখন অনেক কিছু মনকে উদাস করে আদনানের স্মরণে এল এমন সবকিছু, যা ভুলতে বসেছিল। এমন হাজারো কথা স্মৃতির বদ্ধভূমিতে হারিয়ে গেল, যা সাজিয়েছিল ক্লান্ত-দুখের মালা পরিয়ে। যতটা মুগ্ধ হয়েছে সে, তার চেয়ে বেশি অভিভূত হয়েছে; চমকে উঠেছে এই দৃশ্য দেখে যে, তার চারিপাশে লোকসমাগম। বিভিন্ন পেশার শত শত লোক। কিন্তু কেন?\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">মানুষ হয়তো কিছু স্মৃতি মনের কুঠিরে ফিরিয়ে আনতে, কিছু কথা দুঃখের কবরে দাফন করতেই মেঘনার কাছে আসে। তার লাবণ্য দেখে দুঃখ ভুলে যেয়ে একটুখানি আপ্লুত হতে মানুষ নিজেদের বিষাক্ত হাতের পরশ বুলায় তার নীরব-নিটল গায়ে। রোজ রোজ ব্যাপারটা ঘটে। কিন্তু সে দুঃখ নেয় না। দূরে যায় না কখনো। একটা জায়গাতেই অবস্থান তার। এখানেই হাসে, কাঁদেও এখানে। তার হাসি কান্না অন্যরকম ভালোলাগার। হাজারো দুঃখে অন্য দশজন রমণীর মতো আত্মগোপনে যায় না সে। তাকে সবাই দেখে এবং সেও দেখে।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">দেখাদেখির এ অনিন্দ্য-সুন্দর মুহূর্ত উপভোগ করতেই আদনানের মেঘনার কাছে যাওয়া। তার নরম হাসি দেখা। আদনান জানে না, তার এই হাসি চিরকাল থাকবে কি-না। যদি থাকে আজীবন তাহলে বারবার যাবে তাকে দেখতে। তাকে ভালোবাসবে, যতদিন সে বয়ে চলবে। যতদিন থামবে না তার কলতান। যতদিন তার নাম থাকবে “মেঘনা নদী” ততোদিন তাকে\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">“মেঘনা” বলেই ডাকবে। কারণ, এই নামে জড়িয়ে আছে ভালো লাগা-ভালোবাসার সহস্র অনূভুতি। বিরাজ করছে নীরব-সরব প্রনয়ের অনেকগুলো কথোপকথন।\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">আদনান মেঘনা নদীর পাশে থাকায় তার সাথে গড়ে উঠেছে তার ভিন্ন রকম সখ্য। এই জায়গা থেকেই মেঘনা নদীকে “মেঘনা” বলার অধিকার টুকুন পেতে চায় সে। “মেঘনা” নামে ডাকতে চায়, যেভাবে মানুষ ডাকে প্রিয়-প্রেয়সীকে, নাম ধরে। কবিরা বলেন ”নদী” হলো “ নারী”। এদিক বিবেচনায় মেঘনা নদীকে আদনান “ মেঘনা” নামে ডেকে হয়তো ভুল করেনি!\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">———\u003C\u002Fp>\n\n\n\n\u003Cp class=\"wp-block-paragraph\">\u003Cstrong>মাহমুদ হাফিজ\u003C\u002Fstrong>\u003C\u002Fp>\n","৯ জুলাই ২০২৫","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2025\u002F07\u002F1000054417-1024x576.jpg","","০","\u003Cp>আকাশের বুক জুড়ে মেঘের আলপনা সকাল থেকেই। কোন বার্তা ছাড়াই যেন বৃষ্টি নেমে আসবে। ঝিরিঝিরি বাতাসও বইছে। মৃদু বাতাসে দুলছে বালুর মাঠের দুষ্প্রাপ্য ঘাসগুলো। পুকুর পাড়ের কলাপাতাগুলো বাতাসের ভারে অবশ হয়ে নুইয়ে যাচ্ছে শ্যাওলা-সবুজ পানির বুকে। মৃদু বাতাস ও প্রবল বাতাসের জড়াজড়িতে ভীষণ রকম সেজেছে আজকের প্রকৃতি— ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতির এই উপভোগ্য দৃশ্য দেখছে আনমনে। [&hellip;]\u003C\u002Fp>\n","2025-07-09T14:47:00","নবীন এডমিন","\u002Fauthor\u002Fnabinadminwp\u002F","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2026\u002F11\u002Ficon-512-300x300.png","ন",[148],{"id":149,"name":9,"href":10},35,[],[],true,[154,161,168,173,178],{"id":155,"href":156,"title":157,"img":158,"au":159,"auHref":160},1001,"\u002F2025\u002F07\u002F20\u002Fblog-post_20\u002F","অশ্রুতে লেখা চিঠি","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2025\u002F07\u002F1000055933-768x430.jpg","অনিক হাসান উদয়","\u002Fauthor\u002Fanikhasan1042\u002F",{"id":162,"href":163,"title":164,"img":165,"au":166,"auHref":167},1002,"\u002F2025\u002F07\u002F19\u002Fblog-post_30\u002F","হুজুরের মেয়ে","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2025\u002F07\u002F1000055550-768x432.jpg","ওয়ালী উল্লাহ আশরাফী","\u002Fauthor\u002Foli1042\u002F",{"id":169,"href":170,"title":171,"img":172,"au":143,"auHref":144},1009,"\u002F2025\u002F07\u002F13\u002Fblog-post_61\u002F","আগুনের মাঝে ফুটে উঠা ফুল","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2025\u002F07\u002F1000055037-768x509.jpg",{"id":174,"href":175,"title":176,"img":177,"au":143,"auHref":144},1014,"\u002F2025\u002F07\u002F08\u002Fblog-post_8\u002F","আমরা কি সত্যিই স্বাধীন…?","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2025\u002F07\u002F1000054342-768x424.jpg",{"id":179,"href":180,"title":181,"img":182,"au":143,"auHref":144},1019,"\u002F2025\u002F07\u002F05\u002Fblog-post_5\u002F","ভদ্রভুল-","https:\u002F\u002Fadmin.nabinmagazine.com\u002Fwp-content\u002Fuploads\u002F2025\u002F07\u002F1000053595-768x432.jpg",1794287869126]