৩ জুলাই ২০২৫
নিমফুলের সান্নিধ্য- তিন্নী অন্যুথা
লেখার সাইজ

নিমফুলের সান্নিধ্য- তিন্নী অন্যুথা

অনেক দিন হলো ছাদে যাওয়া হয়না,

বিকালে মনস্থির করলাম ছাদের চারপাশটা ঘুরে ঘুরে দেখবো,

যদিও বেলকনিতে বসে প্রায়দিন বিকাল’টা উপভোগ করা হয়,

ছাদে হাঁটতে হাঁটতে চোখ পড়লো ছাদ ঘেঁসে উঠে আশা বেশ বড় একটা নিমগাছে’র দিকে,

থোকায় থোকায় নিমফুল,

তার সাদা সাদা পাপড়ি’র মাঝে হালকা হলুদ ফোঁটা, কী অপরূপ দেখতে,

অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম তার দিকে,

অযত্নে বড় হওয়া নিমগাছ’টা তার ফুল দিয়ে মনোমুগ্ধকর করে তুলছে আমাকে,

আমি নিশগাছ’টাকে জিগ্যেস করে বসলাম অযত্নে বড় হওয়া সব কিছুই বুঝি সুন্দর হয়,

নিমফুল উত্তরে আমাকে বললো সুন্দর হয় কি”না জানি না তবে সান্নিধ্যে করে দেবার মতো হয়,

নিমফুল আমাকে জিগ্যেস করলো তুমি হঠাৎ আমাকে দেখে মোহিত হচ্ছো কেন.?

পূর্বে আমি অনেক বার ফুঁটেছি এবং ঝরেছি,

আমি উত্তরে কী বলবো ভেবে পাচ্ছি না,

তার খেয়াল রাখলে অধিক যত্ন করলে যে ডাল গুলোয় ফুল ফোটেনি সেগুলোই ফুঁটতো,

আমরা সুন্দর জিনিসটা কে প্রায় সময় অসুন্দর চোখে রাখি,

কী হতো তার বাকি ডাল গুলোতে যদি ফুল ফুঁটতে সাহায্য করতাম বরং ভালো হতো।

লেখায়- তিন্নী অন্যুথা,

ঝিনাইদহ সদর।

পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন

নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।

মন্তব্য লিখুন

ধন্যবাদ। নাম ও মতামত লিখুন। পর্যালোচনার পর অল্প সময়ের মধ্যেই মন্তব্যটি প্রকাশিত হবে।