একটা খবর, একটা মেঘ
২২ জুন ২০২৫ | সকাল ৮:১২
ফোনের আওয়াজে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে কল এসেছে।
আবিদের টাঙ্গাইল যাওয়ার কথা ছিল দুই দিন আগে, কিন্তু ওই রোডের ১৩টি বাস চলাচল বন্ধ থাকার কারণে তার যাত্রা পিছিয়ে গিয়েছিল আগামীকাল পর্যন্ত।
তবে আজ সকালেই ফোন পেয়ে আমি বিস্মিত হয়ে গেলাম, কারণ বাস কর্তৃপক্ষ বলেছিল বাস চলাচল স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে।
আবিদ বিছানা ছেড়ে উঠে আম্মুর কাছে গেল। জানালো, বাস আজ থেকে চলাচল শুরু হয়েছে, সে আজই যেতে চায়।
আম্মু বললেন, “যা ভালো মনে করো তাই করো।”
আব্বুকেও ফোন করে জানালো।
আমার কাছে জানতে চেয়েছিল, আমি বললাম, “আজ না, আগামীকাল যেও।”
সে আমার কথার তেমন গুরুত্ব দিলো না। হয়তো কেবল জিজ্ঞাসার জন্যই বলেছিল।
আমি ওর ব্যাগ গোছাতে লাগলাম, মনটা ভীষণ খারাপ ছিল।
আবিদ সব বুঝতে পারছিল তবুও সে সিদ্ধান্ত থেকে সরে আসেনি।
আজ সে যাবেই। মনে হচ্ছিল, আজ না গেলে হয়তো চাকরি হারাবে—যদিও বিষয়টি ততটা জরুরি ছিল না।
সে বেরিয়ে গেল। আমার মন খারাপ হয়ে গেল, আমি আবার ঘুমিয়ে পড়লাম।
ঘুম ভাঙে আম্মুর ডাকে, খেতে ডাকলেন।
খাওয়া শেষে ভাইয়া-ভাবির সঙ্গে কথা বলছিলাম, হঠাৎ ভাইয়ার ফোনে খবর এলো—ভাবির দাদি মারা গেছেন।
সবাই স্তম্ভিত হয়ে গেল। কারণ গত পাঁচ মাস ধরে ভাবির দাদা প্যারালাইসিসে ভুগছিলেন। মৃত্যুর কথা ছিলো তারই কিন্তু কার কখন মৃত্যু হতে সবই আল্লাহ সিদ্ধান্ত।
তাড়াহুড়ো করে সবাই রওনা দিল।
আমি আগেই আম্মুকে বলেছিলাম যাবো না। ভাবি জোর করেছিল তবু যাইনি।
আজ দাদি তার বাবার বাড়ি গেছেন।
দাদা মারা গেছেন তিন মাস হলো।
বাড়িতে তখন সাতজন ছিলাম, এখন ছয়জনই বাইরে।
শুধু আমি একা, নিঃসঙ্গ ঘরে।
কিছুক্ষণ আগে একটি অপরিচিত নম্বর থেকে ফোন এলো।
রিসিভ করতেই ভেসে এলো মেয়ের কণ্ঠ —
“আজকে আসছো তো, আবিদ? আমি তোমার অপেক্ষায় আছি।”
আমি অবাক হয়ে গেলাম।
এখন বুঝতে পারছি, আবিদের তাড়াহুড়োর পেছনে এমন কিছু কারণ ছিল, যা সে আমাকে বলেনি। আবিদের ফোনে আজ ৩ দিন টাকা নেয় আমার ফোন থেকে হয়ত আমার অগোচরে কথা বলে কললিষ্ট থেকে নাম্বারটি মুছে দিয়েছিল।
মনে হচ্ছে, মাটি যেন পায়ের নিচ থেকে সরে যাচ্ছে।
চোখের জল থামানো যাচ্ছে না।
একলা বসে কাঁদছি।
অত্যন্ত কষ্টের মাঝে ভাবছি, মাবুদ, তুমি কেন আমাকে এত একা করে দিলে?
লেখায়: তিন্নী অন্যুথা।
ঝিনাইদহ সদর।
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন



