রহস্যময় হাসি
হাসি-খুশি থাকি বলে, দুঃখ কি দেখতে পাও
হাসির আড়ালে।
দিনের আলোতে হাসি,
অথচ রাতে আধারে কোনো এক নিরালায় পড়ে-
অশ্রুমহাসাগরে ভাসি,
তা কি অনুভব করতে পারো?
পারো কি বুঝিতে আমার মাথা ভর্তি চিন্তার ব্যথা।
বুঝতে চেয়েছো কি কভু—
আমার বক্ষ জুড়ে মরিচা ধরা
শত শত না বলা কথা? চাও নি!
আর কখনো চাইবেও না কেউ জানি।
তাই মরিচা ধরা হৃদযন্ত্রের যন্ত্রনায়,
পুড়ে ছাই হবো,
ক্ষণে ক্ষণে নিঃশেষ হয়ে গেলেও এ দেহ।
হৃদয়ের রহস্যময় যন্ত্রনা
বিন্দুমাত্রও টের পাবে না কেহ!
__মুহাম্মদ চফল আহমেদ
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন
নবীন ম্যাগাজিন-এ প্রকাশিত কোনো লেখা, ছবি লেখক অথবা কর্তৃপক্ষের যথাযথ অনুমতি ছাড়া কোথাও প্রকাশ অথবা প্রতিলিপি করা অবৈধ।







