হুজুরের মেয়ে
❝প্রথম পর্ব❞
ও আল্লাহ!
বিকট চিৎকার! কয়েক সেকেন্ডেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে।
একজন মহিলা রাস্তার পাশে পড়ে আছেন, পা দিয়ে রক্ত পড়ছে। পাশেই একটা ছোট ছেলে কাঁদছে, সম্ভবত মহিলাটির ছেলে হবে।
ভিড় ঠেলে সামনে গেলাম। মানুষ নানান কথা বলছে, কিন্তু কেউ উনাকে সাহায্য করছে না। একজন মহিলা উনাকে পানি খেতে বলছেন। একজন আমাকে দেখে বললেন,
— “হুজুর মানুষ বউকে সামলে রাখতে পারেন না?”
কিছু বললাম না, চুপ করে রইলাম।
সবাই ধীরে ধীরে চলে যেতে লাগল। মানুষ এমনই, অন্যের বিপদে সাহায্য করার পরিবর্তে কটু কথা বলতে পারে।
— “আন্টি, আমার কাঁধে ধরুন, আপনাকে হসপিটালে নিতে হবে।”
তিনি ইতস্ততা করতে লাগলেন।
— “আন্টি, কিছু মনে করবেন না, আমি আপনার ছেলের মতো।”
— “এই রিকশা! সামনে হসপিটাল কোথায় আছে?”
— “একটু সামনেই।”
— “সাইডে আনেন, উনাকে গাড়িতে তুলতে হবে।”
তিনি অনেক কাঁপছিলেন, দেখে বললাম,
— “আপনি ভয় পাবেন না, আন্টি। আমি আছি।”
ছোট ছেলেটির কান্না কিছুটা কমেছে।
মহিলাটির পায়ের মোজাটা রক্তে ভিজে গেছে। এত ব্যথা পাওয়ার পরেও মোজা খুলেননি। ধার্মিক পরিবারের মনে হয়।
— “এই যে হুজুর, এটাই হসপিটাল।”
— “ভাড়া কত, চাচা?”
— “২০ টাকা।”
— “এই নিন।”
রোজার ছুটিতে বাড়ি যাচ্ছি। সবসময় ডাইরেক্ট তিশা বাসে বাড়ি যাই। এবার ভাবলাম নরসিংদী দিয়ে যাই।
এখনকার সময়ে ছিনতাইটা এত বেশি বেড়েছে যে, চোখের সামনেই ছিনতাই হয়।
বাসে উঠেই মনটা খারাপ হয়ে গেল মুসলমানদের পোশাক দেখে। দিনে দিনে অধঃপতনের দিকে যাচ্ছে।
বাসে সবার চেয়ে আলাদা পোশাকে ছিলেন একজন মহিলা, সাথে একটি ছোট ছেলে।
পাচদোনা মোড়ে নেমে যাব। মহিলাটিও এখানেই নামবেন। নামতে যাবেন, তখনই এক ছিনতকারী তার ব্যাগটি ধরে হেঁচকা টান দিল। টাল সামলাতে না পেরে মহিলাটি পড়ে গেলেন।
বাসের পেছনের দিকে ছিলাম। বের হতে হতেই মানুষ জটলা পাকিয়ে ফেলেছে।
— “হুজুর, আপনার স্ত্রীর নাম কী? বয়স কত?” (নার্স)
— “আসলে উনি আমার কেউ নন, এক্সিডেন্ট করেছিল তাই সাহায্য করলাম।”
— “ওহ আচ্ছা।”
— “উনি কেমন আছেন?”
— “আলহামদুলিল্লাহ, ভালো। ব্যান্ডেজ করা হয়েছে। তেমন কিছু হয়নি, কেটে গিয়েছে কয়েক জায়গায়।”
— “বিল কত হয়েছে?”
— “১২০০ টাকা।”
— “ওকে, দিচ্ছি।”
ছোট ছেলেটি আমার সাথেই আছে। কান্না থেমেছে, কিন্তু এখনো ভয় কমেনি।
— “তোমার নাম কী?”
— “উমায়ের।”
— “কিছু খাবে?”
না সূচক মাথা নাড়ল। বুঝতে পারছি, ছেলেটির ভয় এখনো কাটেনি।
— “উনি আপনার ফোনটি একটু দিতে বলেছেন।” (নার্স)
— “এই নিন, বলবেন দুই সিমেই টাকা আছে।”
আমার ফোনের যে অবস্থা! নোকিয়া ১২০০ মডেলের, তাও আবার কয়েকটা বাটন নেই।
দুই ঘণ্টা পর হসপিটাল থেকে বের হলাম। উনি এখন নিজে নিজেই হাঁটতে পারছেন।
উনার কাছে হয়তো এক টাকাও নেই, ব্যাগে হয়তো টাকা-পয়সা ছিল।
— “আপনারা যাবেন কোথায়?”
— “নরসিংদী লঞ্চঘাট।” (ছোট ছেলেটি)
— “এই নাও, এটা তোমার আম্মুকে দিও।”
— “আসুন, আপনাদের গাড়িতে তুলে দেই।”
তিনি আমার সাথে আসতে ইতস্ততা বোধ করছিলেন, তাই আমি সে পথে যাব সত্ত্বেও উনাকে আলাদা পাঠিয়ে দিয়েছি।
— “আসসালামু আলাইকুম ভাইয়া।”
— “ওয়ালাইকুম আসসালাম, সাবধানে যেও।”
আশ্চর্য! তিনি একটা কথাও বললেন না। অন্তত একবার একটা ধন্যবাদ দিলেও তো পারতেন।
আমিও একটা বাসে উঠলাম, গন্তব্য শাহেপ্রতাপ স্টেশন। এমন সময় কল বেজে উঠল, অচেনা নম্বর।
— “আসসালামু আলাইকুম।”
ওপাশ থেকে,
— “ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেমেয়ে কোথায়?” (ভয়ার্ত কণ্ঠে)
— “মানে?”
— “এই নম্বরে একটু আগে আমার মেয়ে কল দিয়েছিল, বলেছে সে নাকি হসপিটালে আছে। এখন ওরা কোথায়? তুমি-ই কি ওদের সাহায্য করেছ?”
— “আঙ্কেল, উনাদের গাড়িতে তুলে দিয়েছি।”
— “জাজাকাল্লাহ, বাবা! এখনকার সময়ে তোমাদের মতো ছেলে আর হয় না।”
— “দোয়া করবেন, আমি আমার দায়িত্ব করেছি মাত্র।”
উনি একজন মেয়ে ছিলেন! আমি তো ভেবেছিলাম বয়স্ক। আর ছেলেটি উনার ভাই হয়! যাহ, আমি তো বারবার ছেলে বলে এসেছি। উনি কি মনে করবেন,
– চলবে…
পাঠকের ভালোবাসাই নবীনের শক্তি। এক কাপ চায়ের দামে আমাদের পাশে থাকতে পারেন







সুন্দর হইছে